২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানগালাকে নিয়ে উচ্ছ্বসিত পেল্লেগ্রিনি

মাত্রই চুক্তি স্বাক্ষর করেছেন। ম্যানচেস্টার সিটির হয়ে এখনো কোনো ম্যাচই খেলেননি। তবে পোর্তো থেকে সদ্যই দলে টানা ফ্রান্সের ডিফেন্ডার এলিয়াকিম মানগালার প্রশংসায় পঞ্চমুখ কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 03:44 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

২৩ বছর বয়সী মানগালা একদিন ইউরোপের সেরা ডিফেন্ডার হবেন বলে বিশ্বাস ম্যানটেস্টার সিটি কোচের।

“এলিয়াকিম প্রিমিয়ার লিগে খুব দ্রুতই প্রভাব ফেলতে পারার মতো একজন খেলোয়াড় বলে বিশ্বাস আমার। ওর শারীরিক গঠন, ম্যাচ পড়তে পারার ক্ষমতা আর বলের ওপর দক্ষতাকে অভিনন্দন।”

ফ্রান্সের ব্রাজিল বিশ্বকাপের দলে থাকলেও কোনো ম্যাচ খেলেননি মানগালা। পোর্তো থেকে এই ডিফেন্ডারকেই ৩ কোটি ২০ লাখ পাউন্ডে দলে টেনেছে সিটি।

পেল্লেগ্রিনির বিশ্বাস মানগালা তার খেলা দিয়ে সিটির এই বিশ্বাসের প্রতিদান দেবেন।

“আমাদের এই চুক্তিটাকে ও অসাধারণ বলে প্রমাণ করবে বলে মনে করি আমি।”

সিটির সঙ্গে ৫ বছরের চুক্তি করতে পেরে খুশি মানগালাও।

“সিটি ইউরোপের শীর্ষ একটি ক্লাব। আমার জন্য পোর্তো ছেড়ে ম্যানচেস্টার সিটি যোগ দেয়া গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।”

ক্লাবের ওয়েবসাইটে মানগালা সিটিতে তার লক্ষ্যের কথাও বলেন।

“আমি শিরোপা জিততে চাই এবং বিশ্বাস করি, এটা আমি করতে পারি। আমি উচ্চাকাঙ্খী এবং এ কারণেই এখানে এসেছি।”