২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাদভান্সকার মৌসুমের প্রথম শিরোপা

ভেনাস উইলিয়ামসকে হারিয়ে রজার্স কাপের মেয়েদের শিরোপা জিতলেন আগ্নিয়েস্কা রাদভান্সকা। আর এতে ইউএস ওপেনের আগে প্রস্তুতিটা ভালোই হলো পোল্যান্ডের এই তারকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 02:24 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

ছোট বোন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ফাইনালে উঠলেও রাদভান্সকার সামনে দাঁড়াতেই পারেননি ভেনাস। রোববার কানাডার মন্ট্রিয়ালে ৬-৪, ৬-২ গেমে হারেন তিনি।

এই মৌসুমে নিজের প্রথম শিরোপা জিতে ফুরফুরে মেজাজ নিয়েই বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে যাচ্ছেন রাদভান্সকা।

হার্ড কোর্টের এই টুর্নামেন্টের আগে আরেকটা বিষয় ভেবেও স্বস্তি পেতে পারেন রাদভান্সকা; রজার্স কাপ নিয়ে ক্যারিয়ারের ১৪টি শিরোপার ১১টিই হার্ড কোর্টে জিতলেন তিনি।