ফেদেরারকে হারিয়ে শিরোপা সোঙ্গার
কানাডায় অঘটনের এক টুর্নামেন্টই দেখল টেনিস বিশ্ব। রজার্স কাপের ফাইনালেও অঘটনের জন্ম দিয়ে রজার ফেদেরারকে হারিয়ে শিরোপা জিতেছেন জো-উইলফ্রেদ সোঙ্গা।
রোববার কানাডার টরন্টোতে সুইজারল্যান্ডের ফেদেরারকে ৭-৫, ৭-৬ গেমে হারান সোঙ্গা। এর আগে তৃতীয় রাউন্ডে র্যা ঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ ও কোয়ার্টার-ফাইনালে অ্যান্ডি মারেকে হারান ফ্রান্সের এই তারকা।
এই পরাজয়ে ক্যারিয়ারের ৮০তম শিরোপা জেতার মাইলফলক ছোঁয়ার অপেক্ষা বাড়লো ১৭টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী ফেদেরারের।
