২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড আর্সেনালের

নতুন মৌসুমের শুরুতেই প্রতিদ্বন্দ্বীদের সতর্কবার্তা পাঠাল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 12:43 AM

Updated : 13 Oct 2022, 12:26 PM

রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে সান্তি কাসোরলা, অ্যারন রামজে ও অলিভিয়ে জিরুদ আর্সেনালের পক্ষে গোল তিনটি করেন।

২১তম মিনিটে কাসোরলা ও ৪২তম মিনিটে রামজে গোল করে প্রথমার্ধেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে জিরুদের গোল জয় নিশ্চিত হয় আর্সেনালের।

গুরুত্বপূর্ণ আট খেলোয়াড়কে পাননি ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি। অন্যদিক দল বদলে আর্সেনালে আসা চার জনের তিনজন আলেক্সিস সানচেস, ম্যাথিউ দেবুশি ও ক্যালাম চেম্বার্সকে নামিয়েছিলেন আর্সেন ভেঙ্গার।

কমিউনিটি শিল্ড ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও এফএ কাপ চ্যাম্পিয়ন ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হয়।