২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল থেকে মিলানে লোপেস

স্পেন থেকে ইতালি পাড়ি জমাচ্ছেন দিয়েগো লোপেস। স্পেনের এই গোলরক্ষক লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে নাম লেখাচ্ছেন সেরি আর এসি মিলানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 05:21 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

লোপেসকে দলে নেয়ার বিষয়টি শনিবার ক্লাবের ওয়েবসাইটে জানান মিলানের কোচ ফিলিপ্পো ইনজাগি।

লোপেসের সঙ্গে মিলানের চুক্তির মেয়াদটা ৪ বছরের হবে বলে জানান ইনজাগি। তবে এর বেশি আর কোনো তথ্য দেননি তিনি।

রিয়াল মাদ্রিদের যুব প্রকল্পে ফুটবলার হিসেবে বেড়ে ওঠা লোপেস ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ভিয়ারিয়ালে খেলেন। এরপর এক মৌসুম সেভিয়াতে খেলা এই গোলরক্ষককে ২০১৩ সালে বার্নাবেউতে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। 

অগাস্ট মাসেই বিশ্বকাপে ভালো খেলা কোস্টা রিকার গোলরক্ষক কেইলর নাভাসকে লেভান্তে থেকে দলে টানে রিয়াল। হয়ত এ জন্যই ৩২ বছর বয়সী লোপেসকে ছেড়ে দেয় রিয়াল।