সাঁতারে লেডেকির বিশ্ব রেকর্ড
মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের তরুণী কেটি লেডেকি।
শনিবার ক্যালিফোর্নিয়ার আরভাইনে যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েন লন্ডন অলিম্পিকে ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনাজয়ী এই সাঁতারু।
১৭ বছর বয়সী লেডেকি সময় নেন ৩ মিনিট ও ৫৮.৮৬ সেকেন্ড। এই ইভেন্টের বিশ্ব রেকর্ডটি এতদিন ছিল ইতালির ফেদেরিকা পেল্লেগ্রিনির অধিকারে। ২০০৯ সালে ৪০০ মিটার ফ্রিস্টাইল শেষ করতে পেল্লেগ্রিনি সময় নেন ৩ মিনিট ও ৫৯.১৩ সেকেন্ড।
