রজার্স কাপের ফাইনালে ফেদেরার
রজার্স কাপের ফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। ফাইনালে সুইজারল্যান্ডের এই তারকার প্রতিপক্ষ ফ্রান্সের জো-উইলফ্রেদ সোঙ্গা।
সেমি-ফাইনালে ৬-৩, ৬-৪ গেমে সহজেই স্পেনের ফেলিসিয়ানো লোপেসকে হারান পুরুষ টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকা।
কানাডার টরন্টোতে ফেদেরার ফাইনালে খেলতে নামবেন ক্যারিয়ারে ৮০তম শিরোপা জয়ের লক্ষ্যে।
ফেদেরার আর এই মাইলফলকের মাঝে দাঁড়িয়ে আছেন ফ্রান্সের তারকা জো-উইলফ্রেদ সোঙ্গা। ফাইনালে ফেদেরারের এই প্রতিপক্ষ শেষ চারে ৬-৪, ৬-৩ গেমে হারান বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে।
