২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনাসের কাছে সেরেনার হার

সেরেনোকে হারিয়ে রজার্স কাপে অঘটনের জন্ম দিলেন ভেনাস উইলিয়ামস। ছোট বোনের বিপক্ষে ৫ বছরের মধ্যে ভেনাসের প্রথম জয়টি ৬-৭, ৬-২, ৬-৩ গেমে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 03:34 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

উইলিয়ামস পরিবারের দুই মেয়ের শনিবারের ম্যাচটি ছিল তাদের ২৫তম মুখোমুখি লড়াই; ১৪টি জয়ে এগিয়ে আছেন ছোট বোন সেরেনাই।

কানাডার মন্ট্রিয়ালে রজার্স কাপেও শিরোপা জয়ে ফেভারিট ছিলেন সেরেনা। তবে এখন ফাইনালে গ্যালারিতে বসে বড় বোন ভেনাসের সমর্থনই করতে হবে যুক্তরাষ্ট্রের এই তারকাকে।

ফাইনালে ভেনাসের প্রতিপক্ষ পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভানস্কা। তৃতীয় বাছাই রাদাওয়ানস্কা শেষ চারে ৭-৬, ৭-৬ গেমে হারান রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে।