২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় দ্রগবার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) ফরোয়ার্ড দিদিয়ের দ্রগবা। শুক্রবার নিজের ওয়েবসাইটে অবসর নেয়ার ঘোষণা দেন চেলসির এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 01:44 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

জাতীয় দলে এক যুগের ক্যারিয়ারের ইতি টানতে খারাপই লেগেছে ৩৬ বছর বয়সী দ্রগবার।

“খুব দু:খের সঙ্গে জানাচ্ছি যে, আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।”

১২ বছরে কোত দি ভোয়ার হয়ে তিনটি বিশ্বকাপ খেলেন দ্রগবা। আফ্রিকান নেশন্স কাপে দুবার রানার্স-আপ হন তিনি। আটটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে একটিও শিরোপা জিততে পারেননি। তবে জাতীয় দলে নিজের ক্যারিয়ার নিয়ে গর্বিত দ্রগবা।

“আট বছর ধরে এই দলটিকে নেতৃত্ব দিতে পেরে এবং দলকে ফুটবলের বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে অবদান রাখতে পেরে আমি গর্বিত।”

আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই পেরেনো দ্রগবা জাতীয় দলের সময়টা বেশ উপভোগ করেন বলেই সবাইকে মনে করিয়ে দেন।

“শুরু থেকে শেষ ম্যাচ পর্যন্ত আমি দেশের জন্য সর্বোচ্চটা দেয়ারই চেষ্টা করেছি।”