২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অদ্ভুত পণ্যের বিজ্ঞাপনে রোনালদো

শ্যাম্পু থেকে অন্তর্বাস, কত না পণ্যের বিজ্ঞাপনেই দেখা যায় রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে। এবার পর্তুগিজ এই তারকা মডেল হলে জাপানি এক ব্যতিক্রমী পণ্যের বিজ্ঞাপনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 09:59 PM

Updated : 22 Aug 2022, 08:38 PM

ফেসিয়াল ফিটনেস পাও নামের এই বস্তুটি কাজে আসে মুখের ব্যায়ামে। দুটি নমনীয় পাখার এই ব্যায়ামের যন্ত্রটির মাঝের অংশ মুখে নিয়ে মাথা ওপর নীচ নাড়তে হয়; তাতেই হয়ে যায় চাপার ব্যায়াম।

সম্প্রতি ‘সবচেয়ে সুঠাম দেহের অধিকারী’ পুরুষ নির্বাচিত হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার হয়তো মুখমণ্ডল আরো আকর্ষণীয় করার এই পণ্যের বিজ্ঞাপন করলেন বর্ষসেরা ফুটবলার।