২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুম শেষেই অবসর ডনোভানের

মেজর লিগ সকারের চলতি মৌসুমটা শেষ হলেই ফুটবলকে বিদায় জানাবেন ল্যান্ডন ডনোভান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের এই তারকা ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 03:33 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

এমএলএসে তার দল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির ওয়েবসাইটে অবসরের কথা জানান ডনোভান। এর পর ক্লাবের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সময়টা আমার জন্য সঠিক।”

৩২ বছর বয়সী ডনোভান যুক্তরাষ্ট্রের হয়ে ১৫৬টি ম্যাচ খেলেন। ৫৭ গোল করে দেশটির সর্বোচ্চ গোলদাতা তিনিই। যুক্তরাষ্ট্রের হয়ে তিনটি বিশ্বকাপেও অংশ নেন এই ফরোয়ার্ড। তবে ব্রাজিল বিশ্বকাপের দলে তাকে রাখেননি কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান।

এমএলএসের পাশাপাশি ডনোভান ধারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনের হয়েও খেলেন। জার্মানির বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুজেনেও খেলেছেন তিনি।