২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরার টিকলেও বিদায় জোকোভিচের

রজার্স কাপের পুরুষ এককে তৃতীয় রাউন্ডটা যেন অঘটনেরই ছিল। র্যা ঙ্কিংয়ের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ বাদ পড়েছেন, হেরে গেছেন তৃতীয় বাছাই স্তানিস্লাস ভাভরিঙ্কাও। তবে মহা-রথীদের পতনের দিনে টিকে রইলেন বিশ্বের সাবেক এক নম্বর তারকা রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 03:17 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

বৃহস্পতিবার কানাডার টরন্টোতে উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচকে ৬-২, ৬-২ গেমে হারান ফ্রান্সের জো-উইলফ্রেদ সোঙ্গা।

অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন ভাভরিঙ্কার হারটি দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের কাছে। সুইস তারকা ফেদেরারের স্বদেশি ভাভরিঙ্কাকে ৭-৬, ৭-৫ গেমে হারান অ্যান্ডারসন।

ক্রোয়েশিয়ার মারিন চিলিচের বিপক্ষে জয় নিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠলেও বেশ ঘাম ঝরাতে হয় ৩৩ বছর বয়সী ফেদেরারকে। প্রায় তিন ঘণ্টার ম্যারাথন ম্যাচটি তিনি জেতেন ৭-৫, ৬-৭, ৬-৪ গেমে।

পেটের গণ্ডগোলের কারণে ফ্রান্সের রিচার্ড গ্যাসকে খেলতে না পারায় ওয়াকওভার পেয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠেন কানাডার এই টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।