বিজ্ঞাপনে 'অঘটনের প্ররোচনা' বোল্ট, বালোতেল্লির
পুমার নতুন বিজ্ঞাপনে দেখা গেল উসাইন বোল্ট ও মারিও বালোতেল্লিকে। হট-টাবে বিকিনি পরা রমণী পরিবেষ্টিত অবস্থায় অঘটন ঘটানো আর ঝুঁকি নেয়ার কথা বলেছেন অ্যাথলেটিক্স ও ফুটবলের এই দুই তারকা।
ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সের্হিও আগুয়েরো আর ব্রাজিলের তারকা নারী ফুটবলার মার্তাকেও দেখা গেছে বিজ্ঞাপনটিতে।
