আট ম্যাচ পর পেরুর জয়
আট ম্যাচ পর আন্তর্জাতিক ফুটবলে জয় পেলে পেরু। ব্রাজিল বিশ্বকাপের মূল মঞ্চে জায়াগা করে নিতে না পারা দক্ষিণ আমেরিকার দেশটি প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে পানামাকে।
রাজধানী লিমায় প্রীতি এই ম্যাচে দেশের ক্লাবে খেলা খেলোয়াড়দের নিয়ে দল সাজান পেরুর কোচ পাবলো বেঙ্গোয়চেয়া।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে পেরু। দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল পায় তারা।
৮৩তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় পানামা। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেনি তাদের ডিফেন্ডার হ্যারল্ড কামিংস। পানামাও তাই টানা ৮ ম্যাচে জয়হীন থাকল।
