২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলে আতলেতিকোর মানকিয়ো

আতলেতিকো মাদ্রিদের রাইট ব্যাক হাভিয়ের মানকিয়োর সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে লিভারপুল। লা লিগার দলটি থেকে ধারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেন স্পেন অনূর্ধ্ব-২০ দলের এই ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 10:52 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

স্পেন অনূর্ধ্ব-২০ দলের মানকুইলো চলতি মৌসুমে সপ্তম খেলোয়াড় হিসেবে লিভারপুলে এলেন।

মানকুইলো জানান, লিভারপুলে আসতে পেরে তিনি খুব খুশি।

“আমার মনে হয়, এটি ইউরোপের সবচেয়ে বড় ক্লাবের একটি। যে কোনো ফুটবলার এখানে আসতে এবং খেলতে চাইবে।”