২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেফারি ওয়েবের অবসর

ফুটবল মাঠে রেফারি হিসেবে ২৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন হাওয়ার্ড ওয়েব। তবে রেফারি অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেকটর হিসেবে কাজ করে যাবেন ইংল্যান্ডের এই রেফারি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 10:49 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

প্রিমিয়ার লিগ ও ফুটবল লিগে পাঁচশ’ ম্যাচ পরিচালনা করেন ২০১০ বিশ্বকাপের ফাইনালের রেফারি ওযেব।

৪৩ বছর বয়সী ওয়েব ১৯৮৯ সালে ক্যারিয়ার শুরু করেন। তিনি জানান, ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর ব্যাপারে তিনি খুব রোমাঞ্চিত।

নয়টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে যুক্ত ছিলেন ওয়েব। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবং ইংল্যান্ডের প্রতিটি ঘরোয়া টুর্নামেন্টের ফাইনাল পরিচালনার কৃতিত্ব রয়েছে তার।