২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির সঙ্গেই থাকছেন সামপাওলি

চিলির সঙ্গে আরো একটা বিশ্বকাপ পর্যন্ত থাকার ইঙ্গিত দিয়েছেন হোর্হে সামপাওলি। ব্রাজিল বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার দেশটিকে শেষ ষোলোতে তোলা এই কোচের সঙ্গে তাদের বর্তমান চুক্তির মেয়াদ ২০১৫ সালের কোপা আমেরিকা পর্যন্ত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 02:26 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

স্বাগতিক ব্রাজিলের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় চিলি। তবে গ্রুপ পর্বে অসাধারণ খেলা উপহার দেয় তারা। ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনকে হারানোর কৃতিত্বও দেখায় তারা।

দলের এমন পারফরম্যান্সের পর আর্জেন্টিনায় জন্ম নেয়া এই কোচকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত চিলির ফুটবল ফেডারেশন।

মঙ্গলবার চিলির পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন সামপাওলিকে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত রেখে দেয়ার পরিকল্পনার খবরটি নিশ্চিত করে।

সামপাওলি চিলির দায়িত্ব নেন ২০১২ সালে।