২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের সেরে ওঠা 'সন্তোষজনক'

পিঠের চোট থেকে নেইমারের সেরে ওঠার প্রক্রিয়াকে 'সন্তোষজনক' বলে জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা। তবে ব্রাজিলের এই তারকা কবে নাগাদ অনুশীলনে ফিরতে পারবেন তা জানায়নি স্পেনের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 06:18 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

একটুকু ছোঁয়া চাই প্রিয় তারকার, নেইমারও ভক্তদের হতাশ করেননি। ছবি: রয়টার্স একটুকু ছোঁয়া চাই প্রিয় তারকার, নেইমারও ভক্তদের হতাশ করেননি। ছবি: রয়টার্স

খুদে ভক্তের গালে স্নেহ-চুম্বন এঁকে দিলেন বার্সেলোনার তারকা নেইমার। ছবি: রয়টার্স খুদে ভক্তের গালে স্নেহ-চুম্বন এঁকে দিলেন বার্সেলোনার তারকা নেইমার। ছবি: রয়টার্স

ভক্তদের ছবি তুলবেন বলে সবাইকে দাঁড়াতে বলছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। ছবি: রয়টার্স ভক্তদের ছবি তুলবেন বলে সবাইকে দাঁড়াতে বলছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। ছবি: রয়টার্স

বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানায়, চোট কাটিয়ে উঠতে এখন থেকে নির্দিষ্ট একটি প্রক্রিয়ায় মধ্য দিয়ে দিন কাটাবেন নেইমার। সেরে ওঠার ওপরই তার অনুশীলনে ফেরাটা নির্ভর করছে।

গত মাসে শেষ হওয়া ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ম্যাচে হুয়ান কামিলো সুনিগার হাটুর আঘাতে মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরে নেইমারের। এর পর তিনি সেমি-ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর খেলতে পারেননি।

বিশ্বকাপ শেষে প্রায় এক মাসের ছুটি কাটিয়ে মঙ্গলবার ক্যাম্প নউতে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন ২২ বছর বয়সী নেইমার। ছুটি শেষে বার্সেলোনায় যোগ দিয়েছেন তার জাতীয় দল সতীর্থ দানি আলভেজ এবং আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি ও মাসচেরানো।

বুধবার ইতালির ক্লাব নাপোলির সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেনের জনপ্রিয় ক্লাবটি। তবে এই ম্যাচে খেলবেন না মাত্র দলে যোগ দেয়া মেসি, আলভেজ ও মাসচেরানোরা। চোটের কারণে খেলবেন না মিডফিল্ডার চাভি এরনান্দেসও।

আগামী ২৪ অগাস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে নামবে বার্সেলোনা।