স্ট্যানফোর্ড শিরোপা সেরেনার
স্ট্যানফোর্ডে ব্যাঙ্ক অব দ্য ওয়েস্ট ক্ল্যাসিক টেনিস টুর্নামেন্টের শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি।
শুরুটা খুব ভালো না হলেও দ্বিতীয় সেটেই স্বরূপে ফেরেন মেয়েদের টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সেরেনা।
ভাইরাসজনিত অসুস্থতা থেকে সেরে ওঠার পর এই প্রথম কোনো টুর্নামেন্টে কোর্টে নামেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।
টুর্নামেন্টের তৃতীয় বাছাই কেরবারকে হারিয়ে ২০১৪ সালে চতুর্থ শিরোপা জেতেন উইলিয়াম পরিবারের ছোট মেয়ে।
