২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের ৫ গোলে সানোগোর ৪

আর্সেনালের হয়ে আলেক্সিস সানচেসের অভিষেক ম্যাচে আলো কেড়ে নিয়েছেন ইয়াইয়া সানোগো। বেনফিকার বিপক্ষে আর্সেনালের ৫-১ গোলের জয়ের ৪টিই করেছেন ফ্রান্সের এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 02:49 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

গত জুলাই মাসে বার্সেলোনা থেকে আর্সেনালে নাম লেখানো চিলির ফরোয়ার্ড সানচেস শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন। আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে এর মধ্যেই অবশ্য বেনফিকাকে দুঃস্বপ্ন উপহার দেন সানোগো ও কোস্টা রিকার স্ট্রাইকার হোয়েল ক্যাম্পবেল।

লন্ডনে প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট এমিরেটস কাপের শনিবারের এই ম্যাচে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন সানোগো। নিজের চতুর্থ গোলটি তিনি করেন ৫০তম মিনিটে।

২১ বছর বয়সী সানোগো গত বছর আর্সেনালে নাম লেখালেও ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো কোনো ম্যাচ খেলেননি।