২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরলেন ফালকাও

অল্প সময়ের জন্য হলেও ছয় মাস পর খেলতে নেমেছেন রাদামেল ফালকাও। তবে প্রাক-মৌসুম প্রস্তুতির টুর্নামেন্ট এমিরেটস কাপে ভালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কলম্বিয়ার এই স্ট্রাইকারের দল মোনাকো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 02:08 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

গত জানুয়ারিতে হাঁটুর লিগামেন্টে মারাত্মক চোট পান ২৮ বছর বয়সী ফালকাও। তারপর থেকেই ফুটবলের বাইরে ছিলেন তিনি। এই চোটের কারণে ব্রাজিল বিশ্বকাপেও খেলতে পারেননি এই স্ট্রাইকার।

অবশেষে মাঠে ফেরার অপেক্ষার অবসান হলো ফালকাওয়ের। স্পেনের ক্লাব ভালেন্সিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ২০ মিনিট মাঠে ছিলেন; খেলেন মূল স্ট্রাইকার হিসেবেই। তবে গোলে কোনো শট নিতে পারেননি তিনি।

গত মৌসুমে মোনাকোর হয়ে ফরাসি লিগে ৯টি গোল করা ফালকাও মাঠে ফেরাতেই অবশ্য খুশি কোচ লিওনার্দো জারদিম।

"ফালকাও ২০ মিনিট খেলেছে, এটা ওকে উদ্বেগ কাটিয়ে উঠতে সাহায্য করবে। ৬ মাস না খেলার পর মাঠে ফিরলে এটা হওয়াই স্বাভাবিক।"