২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাকে বাঁচালেন চাভি

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের ক্লাব নিসের কাছে হারতেই বসেছিল বার্সেলোনা। পেনাল্টি  থেকে চাভি এরনান্দেসের গোলে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়তে পারে স্পেনের লা লিগার দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 01:40 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

লিওনেল মেসি ছুটি কাটাচ্ছেন, চোটের কারণে নেইমার মাঠের বাইরে; এই সুযোগে নিসের মাঠে প্রস্তুতি ম্যাচে নতুন আসা খেলোয়াড়দের বাজিয়ে নিয়েছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে।

ফরোয়ার্ডদের সঙ্গে এনরিকে দলের নতুন গোলরক্ষক ও ডিফেন্ডারদেরও নিজেদের প্রমাণ করার সুযোগ দেন। ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউর সঙ্গে তিনি শুরুর একাদশে রাখেন জার্মানির গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকেও।

তবে শেষ পর্যন্ত বার্সেলোনার ত্রাতা পুরনো সৈনিক চাভিই। দ্বিতীয়ার্ধে বলদি হিসেবে নেমে পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেন তিনি।

২১তম মিনিটে পেনাল্টি থেকেই গোল করে বার্সেলোনাকে পেছনে ফেলেছিল নিস।