২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রার জোড়া গোলে সুপার কাপ পিএসজির

ট্রফি জিতেই মৌসুম শুরু করেছে ফ্রান্সের লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে গুইনগাম্পকে ২-০ গোলে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা ধরে রেখেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 10:08 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

শনিবার বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে শুরুতেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। ৯ ও ২০তম মিনিটে গোল দুটি করেন তিনি। তার শেষ গোলটি আসে পেনাল্টি থেকে।

৩২তম মিনিটে মুস্তফা ইয়াতাবারে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে ব্যবধান কমানোর সুযোগ হারায় গত মৌসুমের কুপ দি ফ্রান্স বা ফরাসি কাপ জয়ী গুইনগাম্প।

১৯৯৫ সাল থেকে ট্রফি দেস চ্যাম্পিয়ন্স নামে চালু হওয়া এই প্রতিযোগিতায় এটি পিএসজির চতুর্থ শিরোপা।