২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ‘এ’ দলের সঙ্গে হকির প্রস্তুতি ম্যাচ

এশিয়ান গেমস ও ওয়ার্ল্ড হকি লিগের প্রস্তুতিতে শক্ত প্রতিপক্ষই পাচ্ছে বাংলাদেশ। ভারত ‘এ’ দলের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 09:12 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

হকি ইন্ডিয়ার ওয়েবসাইটে বলা হয়, ৫ অগাস্ট ঢাকায় আসবে ভারতীয় দলটি। আর ৬, ৮ ও ৯ অগাস্ট বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে হবে ম্যাচ তিনটি।

প্রস্তুতি ম্যাচে শক্তিশালী দলই পাঠাচ্ছে ভারত। দলে থাকতে পারেন দেশটির মূল দলের একাধিক খেলোয়াড়।

ঈদের ছুটির কারণে বাংলাদেশ হকি দলের কোচ নাভিদ আলম এখন পাকিস্তানে। ৬ অগাস্ট সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা।

৫ সেপ্টেম্বরে ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বের ম্যাচ শুরু করবে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশের তিন প্রতিপক্ষ আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা। এই গ্রুপের সেরা দুই খেলবে দ্বিতীয় পর্বে।

আর ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এশিয়ান গেমস।