কোস্টা রিকার কোচ থাকবেন না পিন্তো
ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলা কোস্টা রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন হোর্হে লুইস পিন্তো। দেশটির ফুটবল কর্তাদের সঙ্গে মতের অমিলের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কলম্বিয়ার এই কোচ।
সহকারীসহ নিজের অন্যান্য কোচিং স্টাফ বেছে নিতে চেয়েছিলেন পিন্তো। কিন্তু কোস্টা রিকার ফুটবল কর্তারা তাকে এই স্বাধীনতা দিতে চাননি। এর জের ধরেই সরে দাঁড়াচ্ছেন তিনি।
বৃহস্পতিবার নিজের ওয়েবসাইটে খবরটি দেন পিন্তো।
“চুক্তিতে পৌঁছানো সম্ভব ছিল না। আমি নিজেকে প্রশ্ন করি-ব্রাজিলে পাওয়া জয়গুলো কী কাজে লাগলো?”
