ইউভেন্তুসে কোন্তের উত্তরসূরি মাস্সিমিলিয়ানো আলেগ্রি
এসি মিলানের বরখাস্ত কোচেই ভরসা ইতালির চ্যাম্পিয়ন ইউভেন্তুসের। সেরি 'আ'র হ্যাটট্রিক শিরোপা জেতানো আন্তোনিও কোন্তের পদত্যাগের পর মাস্সিমিলিয়ানো আলেগ্রিকে নিয়োগ দিয়েছে ইতালির সবচেয়ে সফল ক্লাবটি।
দলের ভীষণ বাজে পারফরম্যান্সের কারণে গত জানুয়ারিতে বরখাস্ত হন আলেগ্রি। মঙ্গলবার কোন্তের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হলেন তিনি।
“এটা আমার জন্য সম্মানের। আমি খুব খুশি আর জানি ইউভেন্তুসের কোচের কাজটা কত বড়।”
এর আগে কাইলিয়ারির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আলেগ্রি। ২০১০-১১ মৌসুমে দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমেই এসি মিলানকে সেরি আ শিরোপা এনে দেন তিনি।
