বিশ্বকাপ দেখতে এসে রাজনৈতিক আশ্রয়!
বিশ্বকাপ দেখতে ব্রাজিলে আসা ঘানার প্রায় দুইশ’ সমর্থক রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। ব্রাজিলের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, এই সংখ্যাটি ক্রমশ বাড়ছে।
দক্ষিণ ব্রাজিলের শহর কাসিয়াস দো সুলের পুলিশ বৃহস্পতিবার জানায়, তারা ধারণা করছেন, টুরিস্ট ভিসায় বিশ্বকাপ দেখতে ব্রাজিলে আসা ঘানার এক হাজারের বেশি সমর্থক রাজনৈতিক আশ্রয় চাইতে পারে।
গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া ঘানা রাজধানী ব্রাজিলিয়া, নাতাল ও ফরতালেজায় তিনটি ম্যাচ খেলছে।
চাকরির সন্ধানে এর আগেও আফ্রিকারর অনেক অধিবাসী দক্ষিণ ব্রাজিলে এসেছিল।
