২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারকে হারিয়ে উইম্বলডন শিরোপা জোকোভিচের

উইম্বলডনে শিরোপা জয়ের রেকর্ড গড়া হলো না রজার ফেদেরারের। সুইস তারকাকে হারিয়ে উইম্বলডনে দ্বিতীয় শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। ক্যারিয়ারে এটি তার সপ্তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 11:54 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

উইম্বলডনে যুক্তরাষ্ট্রের পিট স্যাম্প্রাসের সমান সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার। রোববার ৩২ বছর বয়সী ফেদেরার জিতলে টেনিসের ‘উন্মুক্ত যুগে’ সবচেয়ে বেশি বয়সে উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ারও নতুন রেকর্ড হতো।  

রোববার ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে সার্বিযার জোকোভিচ ৬-৭, ৬-৪, ৭-৬, ৫-৭, ৬-৪ গেমে হারিয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরারকে।

৩ ঘণ্টা ৫৭ মিনিটের এই লড়াইয়ে সার্ভিসে দুর্দান্ত ছিলেন ফেদেরার। জোকোভিচের ১৩টি ‘এইস’এর বিপরীতে ফেদেরার করেন ২৯টি ‘এইস’।

তবে জোকোভিচের চেয়ে দুটি ‘ডাবল ফল্ট’ বেশি করেন ফেদেরার। ‘আনফোর্সড এরোর’ও বেশি করেন তিনি।