উইম্বলডন শিরোপা কেভিতোভার
উইম্বলডনে মেযেদের এককে শিরোপা জিতেছেন পেত্রা কেভিতোভা। শনিবার ফাইনালে কানাডার ইউজেনি বুচার্ডকে ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দেন চেক প্রজাতন্ত্রের কেভিতোভা।
ক্যারিয়ারে কেভিতোভার এটা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ২০১১ সালে ঘাসের কোর্টের এই টুর্নামেন্টেই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি।
রোববার ছেলেদের এককের ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার।
