উইম্বলডনের ফাইনালে জোকোভিচ, ফেদেরার
উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। রোববার হবে প্রতিযোগিতার ফাইনাল।
শুক্রবার ছেলেদের এককের প্রথম সেমি-ফাইনালে সার্বিযার নোভাক জোকোভিচ ৬-৪, ৩-৬, ৭-৬, ৭-৬ গেমে হারান বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে।
শেষ চারের অন্য ম্যাচে রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের ফেদেরার ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন কানাডার মিলোচ রায়োনিচকে।
