২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ড কাপ

বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এক মাস পিছিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 09:44 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

মঙ্গলবার বাফুফের নির্বাহী কমিটির সভায় সেপ্টেম্বরের টু্র্নামেন্টটি পিছিয়ে নেয়া হয়েছে অক্টোবরে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, সেপ্টেম্বরে দলগুলোকে পাওয়া কষ্টকর হবে বলে টুর্নামেন্টটি তারা একমাস পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

“আশা করছি অক্টোবরে টুর্নামেন্টটি ভালোভাবে আয়োজন করতে পারবো।”

গত প্রায় দুবছর ধরে এই টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে বাফুফে। কিন্তু অর্থের অভাবে বারবার পিছিয়ে যেতে হয় তাদের।

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন হবে। আসরের পৃষ্ঠপোষকতা করবে কুয়েতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ট্রেড হোল্ডিংস কোম্পানি (আইটিএইচসি)।

বাফুফে আগেই কাতার, কুয়েত, থাইল্যান্ড, বাহরাইন, মালয়েশিয়া, ইয়েমেন, ভারত, পাকিস্তান ও নেপালকে এই টুর্নামেন্টে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছিল। এবার এর সঙ্গে নতুন কিছু দলও যুক্ত হতে পারে।

আমন্ত্রণ জানানো দলগুলো থেকে ৭টি এবং বাংলাদেশ সহ মোট ৮টি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাফুফের।