২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই দিনে বিদায় নাদাল, শারাপোভার

একই দিনে উইম্বলডন থেকে ছিটকে পড়েছেন এবারের দুই ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও মারিয়া শারাপোভা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 02:41 AM

Updated : 13 Oct 2022, 12:18 PM

মঙ্গলবার সবচেয়ে বড় অঘটনের শিকার ১৪টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী স্পেনের তারকা নাদাল। ছেলের এককে চতুর্থ রাউন্ডের লড়াইয়ে অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী খেলোয়াড় নিক কিরগিয়োসের কাছে ৭-৬, ৫-৭, ৭-৬, ৬-৩ গেমে হারেন র্যা ঙ্কিংয়ের শীর্ষ তারকা নাদাল।

১৯৯২ সালের পর এই প্রথম র্যা ঙ্কিংয়ের প্রথম ১০০ খেলোয়াড়ের বাইরের কারো কাছে হারলো কোনো এক নম্বর খেলোয়াড়, কিরগিয়োসের র্যা ঙ্কিং ১৪৪।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে রুশ তারকা শারাপোভাকে হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার। মেয়েদের এককে পঞ্চম বাছাই শারাপোভাকে ৭-৬, ৪-৬, ৬-৪ গেমে হারান নবম বাছাই কেরবার।

নাদাল না পারলেও সরাসরি সেটে জিতে পুরুষ এককের শেষ আটে উঠেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও এবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কা। কোয়ার্টার-ফাইনালে আরো উঠেছেন কানাডার মিলোস রায়োনিচ।

এছাড়া মহিলা এককের সেমি-ফাইনালে কেরবারের সঙ্গী হয়েছেন রোমানিয়ার সিমোনা হালেপ ও জার্মানির সাবিনে লিসিচকি।