২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে অনিশ্চিত ডি ইয়োং

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোতে দারুণ এক জয়ের পরও একটু মন খারাপ নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালের। এই ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়া মিডফিল্ডার নাইজেল ডি ইয়োংকে কোয়ার্টার-ফাইনালে নাও পেতে পারেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 05:38 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

ডি ইয়োংয়ের এই চোটকে বড় একটি ধাক্কা হিসেবেই দেখছেন ডাচ কোচ। রোববার ফরতালেজায় মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ডাচদের ২-১ গোলে জেতা ম্যাচে ডি ইয়োং মাত্র ৯ মিনিটই মাঠে ছিলেন।

কুঁচকিতে চোট পান মাঝমাঠে নেদারল্যান্ডসের অন্যতম ভরসা ডি ইয়োং। এসি মিলানের এই তারকার শেষ আটে খেলাটা কঠিন হবে বলেই জানান ফন গাল।

সালভাদরে আগামী শনিবার কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ কোস্টা রিকা।