হকির চূড়ান্ত দল দিল ফেডারেশন
এশিয়ান গেমসকে সামনে রেখে ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
বিকেএসপিতে বেশ কিছুদিন ধরেই প্রশিক্ষণ নিচ্ছিল ৩৫ সদস্যের প্রাথমিক দল। তাদের ১৫ জনকে বাদ দিয়ে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত দল ঘোষাণা করে হকি ফেডারেশন।
দল: অসিম গোপ, মামুনুর রহমান চয়ন, সালমান সাদিক, রোকনুজ্জামান (সোহাগ), ফরহাদ আহমদে শিটুল, সারোয়ার হোসেন, শেখ মো: নান্নু, সাব্বির হোসেন, কৃষ্ণ কুমার দাস, হাসান যুবায়ের নিলয়, পুস্কর ক্ষিসা মিমো, আবু সাইদ নিপ্পন, খোরশেদুর রহমান, তাপস বর্মন, বেলাল হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, রফিকুল ইসলাম, ইরফানুল হক, আব্দুল্লাহ আল মনসুর, রাব্বি সালেহীন রকি।
