২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিটির নির্বাচনে মুনীরের জয়

বাংলাদেশ টেনিস ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার হাসান মুনীর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 10:42 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

রোববার জাতীয় ক্রীড়া পরিষদের হল রুমে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক তারকা ক্রীড়াবিদ জোবেরা রহমান লীনুকে হারান মুনীর। মুনীর পান ৪৮ ভোট, লিনু ২১ ভোট।

ফেডারেশনের চার সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুনীরা মোরশেদ হেলেন, সাইদুল হক সাদী ও শামসুল আলম।

আর দুই যুগ্ন সম্পাদক হলেন, শামসুজ্জামান আউয়াল ও মোহাম্মদ সমিরউদ্দিন। কোষাধ্যক্ষ পদে আবেদ হাসান ফারুখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

২৪ সদস্যের এই কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন আরও ১৬ জন।