রোমাঞ্চকর লড়াইয়ে শেখ জামালের জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। রোববার রোমাঞ্চকর লড়াইয়ে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে ৪-৩ গোলে হারিয়েছে তারা।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জোড়া গোল করে শেখ জামালের জয়ের নায়ক হাইতির ফরোয়ার্ড সনি নর্দে।
মুক্তিযোদ্ধার নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবাও জোড়া গোল করেন কিন্তু দলের হার এড়াতে পারেননি।
