এবার ফেনী সকারে হোঁচট শেখ রাসেলের
দুর্দশা যেন পিছু ছাড়ছে না গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হারা শিরোপাধারীরা এবার পয়েন্ট হারিয়েছে ফেনী সকার ক্লাবের কাছে।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
অবনমনের শঙ্কায় থাকা ফেনী সকারের বিরুদ্ধে পরিষ্কার কোনো সুযোগও তৈরি করতে পারেনি গতবারের ‘ট্রেবল’ জয়ী শেখ রাসেল।
এই ড্রয়ে ২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে শেখ রাসেল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ফেনীর অবস্থান নবম।
