২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা জয়ে খুশি সাবেইয়া

তিন ম্যাচ জিতে গ্রুপের সেরা দল হিসেবেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। টানা জয়ে খুশি হলেও দলটির কোচ প্রতি ম্যাচে আরো উন্নতি চান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 03:48 AM

Updated : 01 Sep 2026, 12:50 PM

সাবেইয়া বলেন, "ভালো না খেলেও জেতা যায়, সব সময়ই নির্ভুল করার মতো কিছু থাকে। নয় পয়েন্ট পাওয়ায় আমি সন্তুষ্ট। তবে আমাকে অবশ্যই সব সময়ে উন্নতি করতে হবে।"

বুধবার নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করে এই জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির।

মেসি দুবার দলকে এগিয়ে নেয়ার পর আহমাদ মুসার লক্ষ্যভেদে দুবারই দ্রুত সমতা ফেরায় নাইজেরিয়া। ম্যাচ শেষে নাইজেরিয়ারও প্রশংসা করেছেন সাবেইয়া।

"নাইজেরিয়া একটি কুশলী দল, তবে জায়গা করতে পারলে যতটা আক্রমণাত্মক ততটা নয়।"

সাবেইয়া মনে করেন, তার দল উন্নতি শুরু করেছে।

"আমি একক কাউকে নিয়ে কথা বলা পছন্দ করি না। এবার স্ট্রাইকাররা ভালো খেলেছে। আর নিজেদের দুর্বলতা নিয়ে আমরা বাড়িতে একান্তে আলোচনা করবো।"

এই ম্যাচ উপলক্ষে প্রায় দেখ লাখ আর্জেন্টাইন জড়ো হয়েছিলেন পোর্তো আলেগ্রেতে। তাদের উপস্থিতিতে যেন নিজ দেশেই খেলেছেন মেসি, আনহেল দি মারিয়ারা।