২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন প্রানদেল্লি

ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার দায় মাথায় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইতালির কোচ চেজারে প্রানদেল্লি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 04:39 AM

Updated : 01 Sep 2026, 12:50 PM

পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে সাংবাদিকদের প্রানদেল্লি বলেন, “ম্যাচ শেষে (ইতালি) ফুটবল সংস্থার সভাপতির সঙ্গে আমি কথা বলেছি, তাদেরকে বলেছি যে আমি পদত্যাগ করছি।”

প্রানদেল্লির মতে, অবশ্যই দায়িত্বে থাকা মানুষটিকেই ব্যর্থতার সব দায় নিতে হয়। গত মে মাসেই প্রানদেল্লির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছিল ইতালি।

প্রানদেল্লির পদত্যাগের সিদ্ধান্তের পর ইতালি ফুটবল সংস্থার সভাপতি জানলুইজি আবেতেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লো চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। এবারের আসরে তিন ম্যাচে খেলে মাত্র দুটি গোল করে ইতালি।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ইতালি ছিটকে পড়ার পর তখনকার কোচ মার্সেলো লিপ্পির জায়গায় দায়িত্ব নেন প্রানদেল্লি।