চট্টগ্রাম আবাহনীর টানা দ্বিতীয় জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। মঙ্গলবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে।
আবাহনীর জয়ে ৬৬তম মিনিটে একমাত্র গোলটি করেন জাভেদ খান।
আগের ম্যাচে শিরোপাধারী শেখ রাসেল ক্রীড়া চক্রকে একই ব্যবধান হারায় তারা।
এই জয়ে ২১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে চট্টগ্রামের দলটি।বারিধারা সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে। তারা এখন রেলিগেশন শঙ্কায় রয়েছে।
