২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল উৎসবের ম্যাচে শেখ জামালের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। গোল উৎসবের ম্যাচে সনি নর্দের হ্যাটট্রিকে ফেনী সকার ক্লাবকে ৫-৩ গোলে হারিয়েছে লিগের শীর্ষ দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 09:31 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম মিনিটেই দলকে এগিয়ে নেন সনি। নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েডসন।

২৪তম মিনিটে সনির লক্ষ্যভেদে ব্যবধান ৩-০ করে ফেলেন সনি।

২৭তম মিনিটে ল্যান্ডিং ডার্বোর গোলে ব্যবধান কমায় ফেনী সকার। দুই মিনিট পর এমেকা ডার্লিংটনের গোলে ব্যবধান আবার বাড়ায় শেখ জামাল।

৩৭তম মিনিটে চুকা চার্লসের লক্ষ্য ভেদে স্কোর লাইন হয়ে যায় ৪-২।

৪২তম মিনিটে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সনি। ক্রসবারে লেগে ফিরে তার শট।

দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সনি। দুই মিনিট পর ফ্রিকিক থেকে কাবা জুবার গোলে আরেকটি গোল শোধ করে ফেনী সকার।

এই জয়ে ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষেই শেখ জামাল। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ফেনী সকার।