কিংসলের হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধার সহজ জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শনিবার এনকোচা কিংসের হ্যাটট্রিকে টিম বিজেএমসিকে ৪-১ গোলে হারিয়েছে তারা।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটে নাইজেরিয়ার স্ট্রাইকার এনকোচার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা।
দ্বিতীয়ার্ধে ৫০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ার স্ট্রাইকার সানডে সিজোবা।
এরপর ৫৭ ও ৮৭তম মিনিটে দুই গোল করে দলের বড় জয় নিশ্চিত করা এনকোচা পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।
৭৩তম মিনিটে বিজেএমরি একমাত্র গোলটি করেন গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা।
এই জয়ে ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রয়েছে মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে বিজেএমসি।
