২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাই হারালেন কোলো ও ইয়াইয়া তুরে

বিশ্বকাপ চলার সময়ই খবরটা পেলেন দুই ভাই কোলো ও ইয়াইয়া তুরে। কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) এই দুই খেলোয়াড়েরে ছোট ভাই ইব্রাহিম মারা গেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 11:09 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে ২৮ বছর বয়সী ইব্রাহিম তুরে ম্যানচেস্টারে মারা গেছেন।

ইব্রাহিমের মৃত্যু কিভাবে বা কখন হয়েছে, এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আর কিছু জানানো হয়নি। সংবাদমাধ্যম জানিয়েছে তুরেদের এই ফুটবলার ভাই ক্যান্সারের মারা গেছেন।

ইউক্রেন, ফ্রান্স, মিশর ও লেবাননের বিভিন্ন ক্লাবে খেলা ইব্রাহিমের মৃত্যুর কারণে কোলো ও ইয়াইয়া বিশ্বকাপ ফেলে রেখে যাবেন না বলেই মনে করা হচ্ছে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানকে ২-১ হারায় কোত দি ভোয়া। পরের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ ব্যবধানে হারে তারা।