২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলতে এমন মরিয়া!

মাথায় আঘাত পেয়ে মাঠে কিছুক্ষণের জন্য বেহুঁশ হয়ে ছিলেন উরুগুয়ের ডিফেন্ডার পেরেইরা। উরুগুয়ের চিকিৎসক দল তাকে সুস্থ করে তোলার পর আবার মাঠে নামার জন্য ব্যাকুল হয়ে ওঠেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 09:34 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

মাথায় ইংল্যান্ডের রাহিম স্টার্লিংয়ের হাঁটুর বাড়ি খেয়েছিলেন পেরেইরা। তাকে আবার মাঠে নামানোর ঝুঁকি নিতে চাচ্ছিলেন না কোচ অস্কার তাবারেস। কিন্তু পেরেইরা দলকে সাহায্য করার জন্য মরিয়া ছিলেন। চিকিৎসক দলের সদস্যদের বাধা উপেক্ষা করে মাঠে নেমে যেতে চাইছিলেন মাঠে। তাবারেস পরে অবশ্য পেরেইরাকে বদলি করেননি।

ম্যাচ শেষে নিজের ভুল বুঝতে পেরেছেন উরুগুয়ের ডিফেন্ডার। ম্যাচ শেষে বিষয়টিকে মুহূর্তের 'পাগলামি' উল্লেখ করে তিনি বলেন, "আমি চিকিৎসকের কাছে ক্ষমা চেয়েছি, কারণ খেলোয়াড়দের সুস্থ রাখাই তার কাজ।"