২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সকারে আবাহনীর হোঁচট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল শেখ জামালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল ঢাকা আবাহনী। শুক্রবার ফেনী সকার ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ঢাকার জনপ্রিয় দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 09:23 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়নের কাছে ১-০ গোলে হেরেছিল শেখ জামাল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে দুবার পিছিয়ে পড়লেও ওসেই মরিসনের জোড়া গোলে কোনোমতে হার এড়িয়েছে আবাহনী।

২০তম মিনিটে ফেনী সকারকে এগিয়ে নেন গাম্বিয়ার স্ট্রাইকার কাবা জুবের।

৩১তম মিনিটে সমতা ফেরান মরিসন।

প্রথমার্ধের শেষ মিনিটে আবার ফেনী সকারকে এগিয়ে নেন চুকা।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে মরিসনের দ্বিতীয় গোলে আবার সমতা ফেরায় আবাহনী।

২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে্ থাকল আবাহনী। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে ফেনী সকার। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল।