২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সে শেখ জামালের প্রথম হার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় পর্বে এসে প্রথম হারের স্বাদ পেল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ব্রাদার্স ইউনিয়নের কাছে ১-০ গোলে হেরেছে শীর্ষে থাকা দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 01:29 AM

Updated : 01 Sep 2026, 12:50 PM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃষ্টি ভেজা মাঠে ব্রাদার্স এগিয়ে যায় ৪৮তম মিনিটে। বক্সের কয়েক গজ বাইরে থেকে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন তরুণ ফরোয়ার্ড রুবেল মিয়া।যদিও এর আগে ম্যাচের প্রথমার্ধে প্রাধান্য দেখিয়েছে শেখ জামালই। সনি নর্দে, ওয়েডসনর, এমেকা ডার্লিংটনরা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করায় লিগে প্রথম পরাজয়টি এড়াতে পারেনি শেখ জামাল।শেখ জামালের বিপক্ষে অপ্রতিরোধ্য ছিলেন ব্রাদার্স গোলরক্ষক সুজন। দলের অসাধারণ এই জয়ে তার অবদানও কম নয়।হারের পরও ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই শেখ জামাল। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে ব্রাদার্স।