২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরে উঠছেন শুমাখার

অচেতন অবস্থা থেকে ফিরেছেন ফর্মুলা ওয়ান কিংবদন্তি মিখায়েল শুমাখার। ফরাসি একটি হাসপাতালে সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর তাকে সুইজারল্যান্ডের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 01:27 AM

Updated : 13 Oct 2022, 12:14 PM

ফর্মুলা ওয়ানের সাবেক চ্যাম্পিয়ন শুমাখারকে পশ্চিম সুইজারল্যান্ডের শহর লোজানের ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ওই হাসপাতালের এক মুখপাত্র খবরটি নিশ্চিত করেছেন।

গত ২৯ ডিসেম্বর ফ্রেঞ্চ আল্পসে ছেলে ও বন্ধুদের নিয়ে স্কি করার সময় দুর্ঘটনায় পড়েন শুমাখার। হেলমেট পরা থাকলেও পাথরে মাথা সজোরে ধাক্কা খেয়ে জ্ঞান হারান তিনি। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন কোমায় ছিলেন ফর্মুলা ওয়ানে সাতটি শিরোপা জেতা এই জার্মান তারকার।

রেকর্ড ৯১টি রেসে বিজয়ী শুমাখার ইতালির দল ফেরারির হয়ে ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত টানা পাঁচবার ফর্মুলা ওয়ানের শিরোপা জিতেছেন।