২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠুনের পাঁচ গোলে শেখ রাসেলের বিশাল জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় পর্বের দ্বিতীয় দিনে বড় জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৭-১ গোলে বিধ্বস্ত করেছে উত্তর বারিধারা ক্লাবকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 11:27 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

শেখ রাসেলের এই বিশাল জয়ে স্ট্রাইকার মিঠুন চৌধুরী একাই করেন ৫ গোল। অন্য দুটি গোল সবুজ কুমার বিশ্বাসের।

ম্যাচের চতুর্থ মিনিটে সবুজের বাড়ানো বল ধরে দলকে এগিয়ে দেন মিঠুন।  ২৯তম মিনিটে মিঠুনের গোলেই ব্যবধান বাড়ে রাসেলের। সবুজের পাস থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন মিঠুন।

এর ঠিক ঠিক ৩ মিনিট পর মিঠুন হ্যাটট্রিক পূর্ন করেন। সবুজের ক্রস থেকে বল পেয়ে গোলরক্ষকে কাটিয়ে তৃতীয় গোলটি করেন তিনি। লিগে মিঠুনের এটা দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে লিগের প্রথম ম্যাচে এই বারিধারার বিপক্ষেই প্রথম হ্যাটট্রিক করেন তিনি।

৩৮তম মিনিটে ব্যবধান ৪-০ করেন সবুজ। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে জয়টাও নিশ্চিত করে ফেলেন সবুজ।  ৬৭ ও ৮০তম মিনিটে পরের দুটি গোল করে বড় জয় নিশ্চিত করেন মিঠুন।

৫১তম মিনিটে বারিধারার একমাত্র গোলটি করেন কেনিয়ার স্ট্রাইকার কলিন্স তেগো।

১৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে শেখ রাসেল। সমান ম্যাচ বারিধারা ১২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে।