২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসকে ভয় পাচ্ছে না স্পেন

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিশ্বকাপ অভিযান শুরুই হবে গতবারের ফাইনালের প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে শুরুতেই বড় প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে একদমই ভয় পাচ্ছেন না স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 09:33 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের অন্যতম বড় লড়াই এটা। ভয় না পেলেও প্রতিপক্ষের প্রতি সমীহ আছে বস্কের।

“আমাদের কোনো ভয় নেই। কিন্তু তারা গত বিশ্বকাপের রানার্সআপ বলে হল্যান্ডের প্রতি আমাদের শ্রদ্ধা বোধ আছে।”

‘বি’ গ্রুপে স্পেনের বাকি দুই প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার দল চিলি ও এশিয়া থেকে বাছাইপর্ব উতরানো অস্ট্রেলিয়া।

গত বিশ্বকাপেও গ্রুপ পর্বে চিলিকে মোকাবেলা করতে হয়েছিল স্পেনকে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

গত বিশ্বকাপের মতো এবারও অবশ্য নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী স্পেন কোচ।

“অনুশীলন আর দুটি প্রীতি ম্যাচের পর আমরা অনেক আশাবাদী। আমাদের চাওয়াগুলো পূরণ হচ্ছে। আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যাচ্ছি আমরা।”