মারের কোচ মরেসমো
ব্রিটেনের এক নম্বর টেনিস তারকা অ্যান্ডি মারে কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর তারকা অ্যামিলি মরেসমোকে।
৩৪ বছর বয়সী মরেসমো বর্তমানে ফ্রান্সের ফেড কাপের দলের নেতৃত্ব দিচ্ছেন।
ইভান লেন্ডল চলে যাওয়ার পর মার্চ মাস থেকেই কোচহীন আছেন মারে। টেনিস কিংবদন্তি লেন্ডলের অধীনে মারে অলিম্পিক সোনা আর উইম্বলডন শিরোপা জিতেছেন।
মারের জন্য মহিলা কোচ অবশ্য নতুন নয়। এর আগে ক্যারিয়ারের শুরুর দিকে মারের কোচ হিসেবে কাজ করেছেন তার মা জুডি।
উম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক চ্যাম্পিয়ন মরেসমো এর আগে ফরাসি টেনিস খেলোয়াড় মিকেল লিওদার কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি ভিক্তোরিয়া আজারেঙ্কা ও মারিওন বার্তোলিকে নিয়েও কাজ করেছেন।
